গত ২৩ এপ্রিল সন্ধ্যায় হরতালের আগের দিন আটক লাখাই থানা যুবদলের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ রোপন জেল থেকে মুক্তি লাভ করলে লাখাই থানা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন লাখাই থানা যুবদল সভাপতি শাহ্ আলম গোলাপ, মাহমুদুল হাসান, পায়েল আহমেদ রিপন, তাউছ আহমেদ, হুমায়ুন, সুরো রহমান, নেছার আহমেদ, ফখরুল ইসলাম, ফরহাদ প্রমূখ।









