হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে আইসিটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
নজরুল ইসলাম ॥ বর্তমান যুগে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ই-মেইল। তাই সবার ই-মেইল আইডি থাকতে হবে। আজ যারা প্রশিক্ষণ গ্রহণ করছেন তাদের প্রত্যেককে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগাতে হবে। প্রত্যেককে ইংরেজি জানতে হবে ও অর্থ বুঝতে হবে। গতকাল হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে আইসিটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহমুদ হাসান উপরোক্ত কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে জেলা প্রশাসন আয়োজিত ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় ২১ দিনব্যাপী মাস্টার টেইলার প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন স্কুল, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গফফার আহমেদ।
শেষ পাতা