স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বিসিক শিল্পনগরী এলাকায় মজনু প্লান্ট নার্সারী এন্ড সিজনাল ফ্লাওয়ার নামে একটি নার্সারী ঘর আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নার্সারী মালিক নূরুল ইসলাম মজনু হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন। এতে তিনি উল্লেখ করেন গত শনিবার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার নার্সারীর একটি ঘর আগুনে পুড়িয়ে দিয়েছে। এতে ঘরের ভেতরে থাকা বিভিন্ন জিনিসপত্র, বীজ ও আশপাশের বেশকিছু গাছের চারা পুড়ে নষ্ট হয়ে যায়। পরদিন ভোরে পাশের বাড়ির একজন বিষয়টি তাকে জানালে তিনি ঘটনাস্থলে এসে অগ্নিকান্ডের বিষয়টি প্রত্যক্ষ করেন।








