ত্রিপুরা বাণিজ্য মেলায় হবিগঞ্জ চেম্বারের যোগদান
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রতিনিধি দল গতকাল ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেছেন। প্রধান অতিথি হিসেবে বাণিজ্য মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। উদ্বোধনের পর হবিগঞ্জ চেম্বারের প্রতিনিধি দল মেলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মন্ত্রী জিতেন্দ্র সরকার, ত্রিপুরা চেম্বার প্রেসিডেন্ট এম এল দেবনাথ এবং ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশনের চেয়ারম্যান পবিত্র কর এমএলএ সাথে ছিলেন।