সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়ার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী যুবলীগ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল চৌধুরী বাজার জামে মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদে বাদ জুম্মা মিলাদ মাহফিল দোয়া শিরণী বিতরণ এবং বিকেলে স্থানীয় বৈদ্যের বাজারে পুষ্পস্তবক অর্পন মিলাদ দোয়া শিরণী বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন যুবলীগ হবিগঞ্জ জেলা সভাপতি আতাউর রহমান সেলিম। বক্তব্য রাখেন বোরহান উদ্দিন চৌধুরী, আলী আফসার মামুন, হোসেন মোঃ আক্তার, উম্মেদ আলী শামীম, এডভোকেট শামীম, ফজল উদ্দিন তালুকদার, অমিত চক্রবর্তী, তৈয়ব আলী, নোমান মিয়া, শাহ্ মোঃ আরজু, নূরুল আমিন, জাকির হোসেন, আলম মিয়া সবুজ, ফারুক মিয়া, সুফিয়ান, আলাই, দেলোয়ার, কুটি প্রমূখ। সভার শুরুতে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বৈদ্যের বাজার মসজিদের ইমাম। বিজ্ঞপ্তি









