নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা
বানিয়াচঙ্গ উপজেলার নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রধান শিক্ষক নিতেন্দ্র সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএমসি’র নবনির্বাচিত সদস্য আবুল ফজল চৌধুরী, রাখাল চন্দ্র দাস, কাসেম বিল্লাহ নোমান ও ফজর উদ্দিন। বক্তৃতা করেন নবনিযুক্ত সহকারি প্রধান শিক্ষক বেনু মাধব রায়, শিক্ষক কাঞ্চন কুমার শীল, চন্দনা গান্ধী বণিক, জেসমিন আক্তার, আব্দুল জব্বার, অনিল বিশ্ব শর্তা ও অঞ্জন দাস। অনুষ্ঠান পরিচালনা করেন কাঞ্চন কুমার শীল। উল্লেখ্য, এবারই সর্বোচ্চ সংখ্যক ১২০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। বিজ্ঞপ্তি

শেষ পাতা