কিবরিয়া স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে সদর উপজেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন
স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কিবরিয়া স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, মিলাদ মাহফিল ও অনুদান প্রদান। গতকাল শুক্রবার সকালে বৈদ্যের বাজারে কিবরিয়া স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আহমদুল হক, ভাইস চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান। পরে গ্রেনেড হামলায় নিহত আব্দুর রহিমের পরিবারকে আর্থিক অনুদান ও তার পরিবারের খোঁজখবর নেন তারা। বাদ জুম্মা উপজেলা পরিষদ মসজিদে কিবরিয়াসহ নিহত ৫ জনের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শেষ পাতা