চুনারুঘাট বাসুদেব মন্দির প্রাঙ্গণে বিশ্বমঙ্গল হরিণাম সঙ্কীর্তন মহাযজ্ঞ
মন্দির উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রীর ৫ লাখ টাকা অনুদান ঘোষণা
নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাট বাসুদেব মন্দির প্রাঙ্গণে ৬ দিনব্যাপী বিশ্বমঙ্গল হরিণাম সঙ্কীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উৎসব উদযাপন কমিটির সভাপতি প্রফেসর প্রণোতোষ দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। বিশেষ অতিথি ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি সেক্টর কমান্ডার মেজর জেনারেল সি আর দত্ত বীর উত্তম, জেলা প্রশাসক মাহমুদ হাসান, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, পিপি আকবর হোসেন জিতু, ভাইস, চেয়ারম্যান আবিদা খাতুন, আওয়ামী লীগ সেক্রেটারী আবু তাহের। বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি ডাঃ রামকৃষ্ণ পাল, সেক্রেটারী প্রনয় পাল, বিদুু্যুৎ পাল প্রমুখ।
সভায় মন্ত্রী মন্দির উন্নয়নের জন্য ৫ লাখ টাকার অনুদান ঘোষণা করে বলেন, আওয়ামী লীগ সরকার ধর্ম নিরপেক্ষ সরকার। এদেশে সকল জাতি একত্রে যার যার ধর্ম পালন করছে। কিন্তু একটি মহল তা বিনষ্ট করে দেশে সাম্প্রদায়িক রাজনীতি শুরু করতে চায়।
শেষ পাতা