২১ আগস্ট গ্রেনেড হামলা আর কিবরিয়া হত্যাকান্ড এক সূত্রে গাঁথা
মোহাম্মদ নূর উদ্দিন ॥ হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কিবরিয়া স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও বিচারের দাবিতে মানববন্ধন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে নিহত কিবরিয়ার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা শ্রমিক লীগ, কিবরিয়া স্মৃতি ফাউন্ডেশন, উপজেলা পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বেলা ১১টায় হবিগঞ্জ ধুলিয়াখাল-মিরপুর আঞ্চলিক সড়কে বিচারের দাবিতে মানববন্ধন করা হয়। মাবনবন্ধনে আওয়ামী লীগ, শ্রমিক লীগ, জনপ্রতিনিধিসহ স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আলমগীর ভূঁইয়া বাবুল, কিবরিয়া স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আহমদুল হক, জেলা শ্রমিক লীগ সভাপতি আরব আলী, সাধারণ সম্পাদক ফরিদ আহদে রাজু, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান, অনুপ কুমার দেব মনা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা আর কিবরিয়া হত্যাকান্ড এক সূত্রে গাঁথা রয়েছে। যারা দেশে জঙ্গীবাদ সৃষ্টি করেছে তারাই কিবরিয়াকে হত্যা করেছে। বক্তারা অবিলম্বে নতুন তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের জন্য সরকারের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় শিকার হন সাবেক অর্থমন্ত্রী ও তখনকার এমপি শাহ এএমএস কিবরিয়া। এই নির্মম হামলায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। এই হামলায় আরও নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।
মোহাম্মদ নূর উদ্দিন ॥ হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কিবরিয়া স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও বিচারের দাবিতে মানববন্ধন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে নিহত কিবরিয়ার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা শ্রমিক লীগ, কিবরিয়া স্মৃতি ফাউন্ডেশন, উপজেলা পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বেলা ১১টায় হবিগঞ্জ ধুলিয়াখাল-মিরপুর আঞ্চলিক সড়কে বিচারের দাবিতে মানববন্ধন করা হয়। মাবনবন্ধনে আওয়ামী লীগ, শ্রমিক লীগ, জনপ্রতিনিধিসহ স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আলমগীর ভূঁইয়া বাবুল, কিবরিয়া স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আহমদুল হক, জেলা শ্রমিক লীগ সভাপতি আরব আলী, সাধারণ সম্পাদক ফরিদ আহদে রাজু, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান, অনুপ কুমার দেব মনা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা আর কিবরিয়া হত্যাকান্ড এক সূত্রে গাঁথা রয়েছে। যারা দেশে জঙ্গীবাদ সৃষ্টি করেছে তারাই কিবরিয়াকে হত্যা করেছে। বক্তারা অবিলম্বে নতুন তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের জন্য সরকারের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় শিকার হন সাবেক অর্থমন্ত্রী ও তখনকার এমপি শাহ এএমএস কিবরিয়া। এই নির্মম হামলায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। এই হামলায় আরও নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।









