ইংল্যান্ডের সিটি এন্ড গিল্ডস্ এর ইসল পাসের সার্টিফিকেট পেলেন লিংকের তানভীর
স্টাফ রিপোর্টার ॥ ইংল্যান্ডের সিটি এন্ড গিল্ডস্ এর ইসল ও সিসল পাশের সার্টিফিকেট পেলেন হবিগঞ্জের লিংক টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী মোঃ তানভীর সিদ্দিকী। তিনি ১ম বিভাগে ইসল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় সিটি এন্ড গিল্ডস তাকে এই সনদ প্রদান করে। গতকাল রাতে আনুষ্ঠানিকভাবে তার হাতে সনদপত্র তুলে দেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক সেলিম আজাদ, লিংক অধ্যক্ষ রোটারিয়ান প্রদীপ দাশ সাগর, লিংক ডিরেক্টর সুলতান মাহমুদ, বাংলাভিশন প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, মাছরাঙা টিভি প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ।
উল্লেখ্য, ইউকে বর্ডার এজেন্সী প্রণীত আইন অনুযায়ী ইংল্যান্ডে সেটেলম্যান্ট ও ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে ইসল পরীক্ষায় কৃতকার্য হতে হয়। বৈবাহিক সূত্রে ইংল্যান্ড যেতে হলে ইসল বাধ্যতামূলক করা হয়েছে। আর হবিগঞ্জে ইসল কোর্স সম্পন্নের জন্য লিংক ইতোমধ্যেই জনপ্রিয়তা ও বিশ্বস্ততা অর্জন করেছে।
শেষ পাতা