শেখ সুজাত মিয়া এমপি নির্বাচিত হওয়ায় নবীগঞ্জ-বাহুবল এলাকার মানুষের উপকার হয়েছে ॥ হাদী গাজী
উপ-নির্বাচনের বিজয়ী হওয়ার এক বছর পূর্তি পালন
এক বছরের বেতন ভাতা সম্মানী সবকিছু গরীব নারী-পুরুষের মাঝে বিতরণ করেছি ॥ এমপি সুজাত
এমএ আহমদ আজাদ, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান গোলাম সরওয়ার হাদী গাজী বলেছেন, শেখ সুজাত মিয়া এমপি নির্বাচিত হওয়ায় নবীগঞ্জ-বাহুবল এলাকার মানুষের উপকার হয়েছে। তিনি একজন ভাল মানুষ হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন। তাই তাকে আমি অভিনন্দন এবং সম্মান জানাতে এখানে এসেছি। তার সততার জন্য উন্নয়ন কাজ তড়িৎ গতিতে চলছে। উপ-নির্বাচনে বিজয়ী হওয়ার এক বছর পূর্তি উপলক্ষে গতকাল সন্ধ্যায় এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে হাদী গাজী এসব কথা বলেন। শেখ সুজাত মিয়ার বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিক ছাড়াও দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্যে এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া বলেন- ২০১১ সালের ২৭ জানুয়ারি নবীগঞ্জ-বাহুবলের মানুষ আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছে। এক বছরে আমি সাধারণ মানুষকে নিষ্টার সাথে সেবা প্রদান করার আপ্রাণ চেষ্টা করেছি। এক বছরে বেতন ভাতা সম্মানী সবকিছু ৩৮০ জন গরীব নারী-পুরুষের কাছে বিতরণ করেছি। অত্র অঞ্চলের মানুষকে টিআর, কাবিটা সম্পর্কে জানানো হতো না। যার যার মতো ভাগাভাগি করে খাওয়া হতো। আমি সেটা বন্ধ করেছি এবং সেটা নির্বাচনী এলাকার প্রতিটি মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, মন্দির ও গীর্জায় সমভাবে বন্টন করেছি। একজন সংসদ সদস্য হিসেবে নবীগঞ্জ ও বাহুবল এলাকার জনগণের সাথে পরামর্শ করে দলমত নির্বিশেষে কাজ করেছি। এর বিচার জনতার হাতে। তিনি বলেন, বিগত এক বছরে নবীগঞ্জে কাবিখার ১৪টি রাস্তা, বাহুবলে ৭টি রাস্তা করেছি যার নির্মাণ ব্যয় তিন কোটি পনের লাখ টাকা। ৬৬টি ধর্মীয় প্রতিষ্ঠানে খাবিটার অর্থ ২ কোটি টাকা দিয়েছি। ১০০টি প্রতিষ্ঠানে ১০০ টন গম দিয়েছি। ৮৪টি প্রতিষ্ঠানে খাবিটার নগদ অর্থ ৩ কোটি টাকা, দ্বিতীয় দফা ৩১টি সড়ক উন্নয়নে জেলা পরিষদের মাধ্যমে ইট সলিং প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে টেন্ডার আহবান করা হয়েছে। ৩টি কালভার্ট নির্মাণে ২০ লাখ টাকা ব্যয়ে কাজ চলছে। ৭ লাখ টাকা ব্যয়ে ৩৫০টি স্যানিটেশন নির্মাণ করা হয়েছে। ২০ লাখ টাকা ব্যয়ে ১৬টি গভীর নলকূপ স্থাপন। ৪০ হাজার গাছের চারা বিতরণের জন্য পেয়েছি। ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধূলার সামগ্রী বিতরণ সম্পন্ন করেছি। ৩৮টি প্রাথমিক বিদ্যালয়ের ঘর মেরামত করার জন্য দেড় কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সাড়ে সাত লাখ টাকা ব্যয়ে ব্যক্তিগতভাবে বাহুবল মাদ্রাসার ঈদগাহ মাঠ পাকা করে দিয়েছি। এছাড়া তৃতীয় দফায় ৩৬ লাখ টাকা ব্যয়ে ২৪টি রাস্তার নির্মাণ কাজ চলছে। নবীগঞ্জে ১৯৩টি ধর্মীয় প্রতিষ্ঠানে ২০০ মেঃ টন গম, বাহুবলে ৯৪টি ধর্মীয় প্রতিষ্ঠানে ১০০ মেঃ টন গম এবং ১৯ লাখ টাকা ব্যয়ে ১৯টি গভীর নলকূপ দিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি দলের এমপিদের তুলনায় তাকে অনেক কম বরাদ্দ দেয়া হয়।
এমপি শেখ সুজাত বলেন- আমার এলাকায় একজন মহিলা এমপিকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে সরকারি দল ক্ষমতা প্রয়োগের চেষ্টা করছে। যাতে আমার কার্যক্রমে বাধা বিঘœ করা যায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর বিএনপি সভাপতি ছাবির আহমদ চৌধুরী, এডভোকেট লুৎফুর রহমান, এডভোকেট নূরুল হুদা, সাংবাদিক আলাউর রহমান, দৈনিক সমকাল প্রতিনিধি এমএ আহমদ আজাদ, সাংবাদিক শাহ সুলতান আহমদ, দিনকাল প্রতিনিধি অলিউর রহমান প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা ও এমপির একান্ত সহকারী আবুল খয়ের কায়েদ।
পরে দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শেষ পাতা