অসহায় দুঃস্থদের মাঝে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শতাধিক অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ক্লাব সভাপতি আব্দুর রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক জালাল উদ্দিন রুমির পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হুমায়ুন কবির সৈকত, প্রভাষক ফিরুজুল ইসলাম চৌধুরী, সমুজ আলী আহমেদ, কামরুজ্জামান আল রিয়াদ, ওসমান গণি হেলাল, মঈনুল হাসান রতন, নওরোজুল ইসলাম চৌধুরী নওরোজ, আমেরিকা প্রবাসী ফয়জুল ইসলাম তুহিন প্রমুখ। বিজ্ঞপ্তি