আল-কুরআনের আদর্শ দিশেহারা মানুষকে আলোর সন্ধান দেবে
হেফাজতে কুরআন পরিষদের সম্মেলনে বক্তাগণ
হেফাজতে কুরআন পরিষদ হবিগঞ্জ-এর উদ্যোগে গত বুধবার হবিগঞ্জ পৌরসভা মাঠে এক ইসলামী মহাসম্মেলন মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বাদ আছর থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাওলানা নেজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মাহফুজুল হক। প্রধান বক্তা ছিলেন মাওলানা যুবায়ের আহমদ আনছারী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা আব্দুল্লাহ ও উবায়দুর রহমান। বক্তারা বলেন, মানব জীবনে আল-কুরআনের আদর্শ দিশেহারা মানুষকে আলোর সন্ধান দেবে। কালজয়ী ইসলামই পারে বিশ্ব মুসলিমের শান্তি ফিরিয়ে দিতে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ সকল সমস্যা সমাধান একমাত্র ইসলামই দিতে পারে। প্রেস বিজ্ঞপ্তি