চুনারুঘাটে ইসলামী ফ্রন্টের সম্মেলন
চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পীরে ত্বরীকত আল্লামা আবুল কাসেম নূরী বলেন, দেশে সুন্নীয়ত প্রতিষ্ঠা করতে রাষ্ট্র ক্ষমতার কোন বিকল্প নেই। তাই সকল মতবাদ ভুলে সুন্নী জনতাকে সুসংগঠিত হয়ে আগামী দিনের আন্দোলনে শরীক হওয়ার আহবান জানান। বৃহস্পতিবার রাতে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নস্থ দক্ষিণ গঙ্গানগর দীঘির পাড় সংলগ্ন ময়দানে সুন্নী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলহাজ্ব মোঃ ইয়াছিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বয়ান করেন আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাওলানা তামিম বিল্লাহ্ আল-কাদেরী (ঢাকা)।