ডাকাতরা ডাক্তার আজিজকে আহত অবস্থায় রেল লাইনের পাশে ফেলে দেয়
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে আব্দুল আজিজ (৩৮) নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে অর্থকড়ি লুটে নিয়েছে ডাকাতদল। ডাকাতরা তাকে আহত অবস্থায় রেল লাইনের পাশে ফেলে দেয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে শিয়ালউড়ী পশ্চিম পাড়ার ফার্মেসী বন্ধ করে বাড়ি ফিরছিলেন ডাঃ আব্দুল আজিজ। পথে মাজারের কাছে আসামাত্র একদল ডাকাত তার উপর হামলা চালায়। হামলার সময় ডাকাতরা ডাঃ আজিজের সাথে থাকা আরো দুইজন জন্টু মিয়া (২২) ও সাদ্দাম হুসেনকে (২০) অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় ডাঃ আব্দুল আজিজ চিৎকার করলে ডাকাতরা তাকে দা দিয়ে কুপিয়ে আঘাত করে রেল লাইনের পাশে ফেলে পালিয়ে যায়। ডাঃ আজিজের চিৎকার শুনে তার ছেলে হারুন মিয়াসহ অন্যরা ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
অপর একটি সূত্র জানায়, আব্দুল আজিজ ডাকাতির শিকার হননি। প্রতিপক্ষের সাথে সংঘর্ষে আহত হয়েছেন।