স্টাফ রিপোর্টার ॥ ব্যাংকের চেক জালিয়াতি মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত আসামী হলো- হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের রতনপুর গ্রামের নরেন্দ্র চন্দ্র দাশের পুত্র বিশ্বজিত দাশ (৩০)। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় সদর থানার এএসআই জসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ পাইকপাড়া থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ব্যাংকের চেক জালিয়াতি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তাছাড়া সে সাজাপ্রাপ্ত আসামী। তবে সে কতদিনের সাজাপ্রাপ্ত পুলিশ তা বলতে পারেনি।








