স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকায় অবস্থিত আলোচিত রাজ ফ্যাশন-এর যে কক্ষে তরুণ লীগ নেতা পাভেলকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই কক্ষে এখন চলছে অসামাজিক কার্যকলাপ। রাজ ফ্যাশনের বদলে সেখানে স্থান হয়েছে এনজিও অফিসের। ওই অফিসটি থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে মক্ষীরাণী নেহার ও তার খদ্দের শাহ্জাহান মিয়াকে আটক করেছে পুলিশ। আটককৃত শাহ্জাহান মিয়া (৩৫) হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের কদর আলীর পুত্র। আর নেহার বেগম (৩০) হবিগঞ্জ পৌর এলাকার মোহনপুর গ্রামের মকসুদ আলীর কন্যা।পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই লিটন কুমার দেবের নেতৃত্বে একদল পুলিশ রাজ ফ্যাশনে অবস্থিত এনজিও অফিস থেকে তাদেরকে আটক করে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে।









