মাধবপুর প্রতিনিধি ॥ লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-লার্নিং অ্যান্ড ইনোভেশন কম্পোনেন্ট (এলজিএসপি-এলাআইসি)’র আওতায় মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের ডাব¬লিওডিসি, এসএসসি ও ইউপিপিসির দিনব্যাপী এক কর্মশালা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বক্তব্য রাখেন ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ওমর ফারুক, ইউনিয়ন সচিব বিশ্বজিৎ দেব, প্রথম আলো প্রতিনিধি জামাল মোঃ আবু নাছের, ইউপি সদস্য মাসুক মিয়া, মোহাম্মদ আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক মুকিম উদ্দিন লস্কর, হাজী রফিক উদ্দিন প্রমূখ। এতে ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে, ডাব¬লিওডিসি, এসএসসি সদস্য ও ইউপিপিসির সদস্যরা উপস্থিত ছিলেন।
ছাতিয়াইন ইউনিয়নের সচিব বিশ্বজিৎ দেব বলেন, গত ৩১ আগস্ট প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ডেভেলপমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আগামী ৫ সেপ্টেম্বর ৭, ৮ও ৯নং ওয়ার্ডে কর্মশালা অনুষ্ঠিত হবে।
ছাতিয়াইন ইউনিয়নের সচিব বিশ্বজিৎ দেব বলেন, গত ৩১ আগস্ট প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ডেভেলপমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আগামী ৫ সেপ্টেম্বর ৭, ৮ও ৯নং ওয়ার্ডে কর্মশালা অনুষ্ঠিত হবে।