বানিয়াচঙ্গ উপজেলার গুনই গ্রামের ভূমিহীনদের বসত ভিটা থেকে উচ্ছেদ না করার দাবিতে ভূমিহীন সংগ্রাম পরিষদ গতকাল হবিগঞ্জ শহরের মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দুর্জয় হবিগঞ্জ প্রাঙ্গণে মানববন্ধন ও পথসভা করে। পথসভায় বক্তারা বলেন, এলাকার একটি প্রভাবশালী মহল গো-চারণভূমি উদ্ধারের নামে খাস জমি নিজেদের ভোগ দখলের জন্য ভূমিহীনদের বিরুদ্ধে সাজানো মামলা করেছে। তারা মন্তব্য করেন বাস্তুহারা মানুষের আশ্রয়ের চেয়ে ভূমি খেকোদের গো-চারণ ভূমির দাবি যৌক্তিক হতে পারে না। মানববন্ধনে বক্তব্য রাখেন ভূমিহীন নেতা আলাউদ্দিন মিয়া, জিতু মিয়া, মুক্তার উল্লা, বাসদ নেতা এডভোকেট কামরুল ইসলাম, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। এতে সংহতি প্রকাশ করেন বাসদ নেতা নূরুল হুদা শিবলী ও উদীচী সভাপতি পীযুষ চক্রবর্তী।









