নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবল সাংবাদিক সমিতির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বাহুবল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সমিতির সহ-সভাপতি সৈয়দ আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম মনির পরিচালনায় ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক সৈয়দ আব্দুল্লাহ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা মোস্তফা কামাল, এফ আর হারিছ, কাজী মাহমুদুল হক সুজন, সিদ্দিকুর রহমান মাসুম, এটিএম তামিম, শাহ রাসেল আহমেদ, সাইফুর রহমান জুয়েল, ফয়সল আহমেদ চৌধুরী প্রমূখ।









