নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কাজীর বাজার-নবীগঞ্জ সড়কে সিএনজি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার রাতে নবীগঞ্জ উপজেলার কাদমা গ্রামের উরুপ মিয়া মেম্বারের ছেলে বিপ্লব আহমদের সিএনজি (হবিগঞ্জ থ ১১-৪৮০)টি নবীগঞ্জ শহরে যাত্রীবেশী ছিনতাইকারীরা কাজীর বাজারে যাওয়ার জন্য রওয়ানা হয়। পথিমধ্যে মাধবপুর গ্রামের কাছে নির্জন স্থানে পৌঁছলে চালক শাহনুরকে মারধোর করে দুর্বৃত্তরা সিএনজিটি ছিনতাই করে নিয়ে যায়।









