এস এম সুরুজ আলী ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের হাতিরথান বাজারে চাঁদা না দেয়ায় এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করা হয়েছে। এ ঘটনায় দোকান মালিকসহ ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনাটি ঘটে। হাসপাতালে আহতের সূত্রে জানা যায়, হাতিরথান বাজারের ব্যবসায়ী আবুল হোসেনের দোকানে সকাল ১০টায় একদল দুর্বৃত্ত গিয়ে চাঁদা দাবি করে। এ সময় দোকানের মালিক আবুল হোসেন চাঁদা না দেয়ায় তার দোকানে মালামাল লুটপাট ও হামলা করে। এতে আবুল হোসেন বাঁধা দিলে দুর্বৃত্তরা আবুল হোসেনসহ তার সহযোগীদের মারপিট করে। হামলায় আবুল হোসেনসহ ৪ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় শাহ লোকমান মিয়া (২০)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই ইলিয়াসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে আবুল হোসেন বাদি হয়ে একই ইউনিয়নের চানঁপুর গ্রামের নাসির মিয়া ও নাজিম মিয়ার বিরুদ্ধে একটি হামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে আবুল হোসেন বাদি হয়ে একই ইউনিয়নের চানঁপুর গ্রামের নাসির মিয়া ও নাজিম মিয়ার বিরুদ্ধে একটি হামলা দায়ের করেছেন।









