আতাউর রহমান সেলিমকে পৌর নির্বাচনে মনোনয়ন দেয়ার দাবি
যুবলীগ ৩নং ওয়ার্ডের ইফতার মাহফিল
আওয়ামী যুবলীগ হবিগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের উদ্যোগে গতকাল কাউন্সিলর পিয়ারা বেগমের বাসভবনে এক আলোচনা সভা, ইফতার ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আলী আশরাফের সভাপতিত্বে এবং সুব্রত বণিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সহ-সভাপতি শাহ মোঃ আরজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক ও আলী আফছর মামুন, পৌর কাউন্সিলর দিলীপ দাস। সভায় বক্তাগণ বলেন, আওয়ামী পরিবারের রাজনীতিতে আতাউর রহমান সেলিম একজন পরীক্ষিত সৈনিক। কাজেই হবিগঞ্জ পৌর নির্বাচনে আতাউর রহমান সেলিমকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে জেলা আওয়ামী লীগ নেতারা তার উপযুক্ত মূল্যায়ন করবেন। প্রেস বিজ্ঞপ্তি