আজমিরীগঞ্জে রাস্তার ইট চুরির অভিযোগে ৬ ব্যক্তি গ্রেফতার ॥ ইট ও নৌকা জব্দ
শেখ আমির হামজা/ অঞ্জন দেব, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে রাস্তার ইট চুরির অভিযোগে ৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার শিবপাশা ইউনিয়নের পুকড়া গ্রামের জাফর আলীর পুত্র ছানামুল মিয়া (২৬), একই গ্রামের আব্দুল মালিকের পুত্র রশিদুল ইসলাম (২৮), মিন্টু মিয়ার পুত্র ইয়ামুল ইসলাম (২০), ফরখ মিয়ার পুত্র মোহাম্মদ আলী (২২), অলি মিয়ার পুত্র মোতাব্বির মিয়া (৪০) ও ডেঙ্গু মিয়ার পুত্র মোস্তাকিন মিয়া (৪০)।
পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত আজমিরীগঞ্জের শিবপাশা সড়কের রাস্তার ইট একদল দুর্বৃত্ত চুরি করে নিয়ে যায়। গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একদল পুলিশ বিরাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। পুলিশ এ সময় ৩ শতাধিক চোরাই ইট ও ২টি নৌকা জব্দ করে। উল্লেখ্য এ নিয়ে দুই দিনে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।