বানিয়াচঙ্গ উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়ন পরিষদের এলজিএসপি ও এলআইসি প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণের সিডিউল অনুযায়ী সকল ওয়ার্ডের ডব্লিউডিসি ও এসএসসি কমিটির সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে প্রশিক্ষণ শুরু ও শেষ হয়। কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বানিয়াচঙ্গ উপজেলা সমবায় কর্মকর্তা দেবাশীষ রায়। এছাড়াও সকল ওয়ার্ডের ইউএফটিগণ কর্মশালায় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। কর্মশালায় ইউপিপিসি, ডব্লিউডিসি ও এসএসসি’র সকল সদস্যের শতভাগ উপস্থিতিতে প্রশিক্ষণ সম্পন্ন হয়। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান শাহ আলম ওয়াহাব এলজিএসপি প্রকল্পের সকল কমিটির সর্বাত্মক সহযোগিতায় শতভাগ কার্যক্রম নিশ্চিত করে মন্দরী ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন পরিষদ গড়ার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি









