চুনারুঘাটে সমাজকল্যাণ মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তার মোবাইল চুরি
স্টাফ রিপোর্টার ॥ সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এর জনসংযোগ কর্মকর্তা আসাদুজ্জামনের মোবাইল চুরি হয়েছে। গতকাল চুনারুঘাটে আব্দুর রউফ এর বাড়িতে ইফতার মাহফিল থেকে নকিয়া এন ৭২ মডেলের এই মোবাইলটি চুরি হয়ে যায়। মন্ত্রীর সাথে তিনি ইফতার মাহফিলে  গিয়েছিলেন। মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তার মোবাইল ফোন চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।