এমপি এডভোকেট আবু জাহির শুভেচ্ছা বিনিময় করবেন
হবিগঞ্জ ঈদগাহে ঈদের জামাত সকাল ৮টা ও ৯টায়
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে এবার ঈদুল ফিতরের ১ম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং ২য় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ১ম জামাত পরিচালনা করবেন মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী ও ২য় জামাত পরিচালনা করবেন মাওলানা নাজমুল হক। নামাজ শেষে উপস্থিত মুসল্লীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বিকেলে কেন্দ্রীয় ঈদগাহ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
কমিটির সভাপতি জেলা প্রশাসক মাহমুদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি চৌধুরী আব্দুল হাই, অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আহমদ, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফায়াত মাহবুব চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমেদ, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মরতুজ আলী, হবিগঞ্জ দারুছুন্নাৎ মাদ্রাসার অধ্যক্ষ শফিকুর রহমান, সাংবাদিক ফেরদৌস আহমেদ, গোলাম সরওয়ার, সাংবাদিক শাহ ফখরুজ্জামান ও উম্মেদ আলী শামীম।