মোহাম্মদ নূর উদ্দিন ॥ চুনারুঘাটে দুই বখাটের ইভটিজিং ও এসিড নিক্ষেপের হুমকিতে এক ছাত্রীর স্কুলে আসা-যাওয়া বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় নির্যাতিত স্কুল ছাত্রী হবিগঞ্জের পুলিশ সুপার বরাবরে একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগে জানা যায়, চুনারুঘাট উপজেলার ইনাতাবাদ গ্রামের বাসিন্দা এক মেধাবী ছাত্রী চুনারুঘাট অগ্রনী উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীতে লেখপড়া করে। সে বাড়ি থেকে স্কুলে আসার পথে একই গ্রামের নূরুল হকের পুত্র সেলিম ও ফজলুল হকের পুত্র খালেদ উত্যক্ত করার পাশাপাশি নোংরা ও আপত্তিকর কথা বলে। এক পর্যায়ে ছাত্রী তাদেরকে জিজ্ঞাসা করলে খালেদ তার কু প্রস্তাবে রাজি না হলে লেখাপড়া বন্ধ, মান সম্মান নষ্ট এমনকি এসিড মেরে চেহারা নষ্ট করে দেয়ার হুমকি প্রদান করে। গত ১৯ জুন সে এক শিশুর মাধ্যমে ওই ছাত্রীকে একটি চিঠি দেয়। চিঠিটি ওই ছাত্রী তার পিতা মাতাকে জানায়। পরবর্তীতে ছাত্রীর পিতা মাতা খালেদের বাবাকে বিষয়টি জানালে তার বাবা পুত্রের অন্যায়ের জন্য ভুল স্বীকার করেন এবং ক্ষমা চান।
পরবর্তীতে ২৪ আগস্ট ছাত্রী প্রাইভেট ক্লাস শেষে স্কুলের কমনরুমে বসে থাকা অবস্থায় খালেদ সেলিমকে নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে। তখন খালেদ ছাত্রীর নাম ধরে বলে তোর লেখাপড়া বন্ধ করে দেব। এসিড মেরে ঝলসে দেবো। সুন্দর চেহারা আর সুন্দর থাকবে না বলে হুমকি দেয়। ২৮ আগস্ট বখাটেরা ছাত্রীর নামে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষা লেখালেখি করে বিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন স্থানে বিতরণ করে। এরপর থেকে ওই ছাত্রী বিদ্যালয়ে আসতে আনীহা প্রকাশ করে। বর্তমানে বখাটের নির্যাতনে তার লেখাপড়া বন্ধের উপক্রম। বখাটেদের উৎপাতে অতিষ্ঠ হয়ে ওই ছাত্রী গত ৩০ আগস্ট পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়ার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে।