মহানায়ক মান্না নির্যাতিত জনগোষ্ঠির পক্ষে প্রতিবাদী ভূমিকায় অভিনয় করেছেন
হবিগঞ্জে আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তাগণ
এস এম সুরুজ আলী ॥  মহানায়ক মান্না ফান্ডেশনের সিলেট বিভাগীয় সভাপতি সাইফুল ইসলাম সুমন বলেছেন, প্রয়াত নায়ক মান্না তার জীবনের স্বল্প সময়ে বিভিন্ন ছায়াছবিতে সমাজের নিপীড়িত ও নির্যাতিত জনগোষ্ঠির পক্ষে প্রতিবাদী ভূমিকায় অভিনয় করেছেন। তিনি অভিনয় করে অল্প দিনেই এদেশের অগণিত দর্শকের হৃদয় জয় করেন। দেশের অশ্লীল চলচ্চিত্র নির্মাণের বিরুদ্ধে মান্নার ছিল বলিষ্ঠ ভূমিকা। দেশীয় সংস্কৃতির সুস্থ বিকাশ ও অশ্লীল চলচ্চিত্র নির্মাণ বন্ধ করে নির্মল বিনোদনের মাধ্যমে চলচ্চিত্র শিল্পের বিকাশ অব্যাহত রাখার লক্ষ্যে মান্নার অসমাপ্ত কাজ এগিয়ে নেয়া জরুরী। তাই অশ্লীল চলচ্চিত্র বন্ধসহ অন্যান্য স্বেচ্ছাসেবামূলক সাংস্কৃতিক সামাজিক কার্যক্রমের মাধ্যমে সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। কিন্তু চিরসবুজ অভিনেতা মান্নাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালের কতিপয় ডাক্তারদের চরম অবহেলার কারণে মৃত্যুবরণ করতে হয়। যা কখনো মান্না ভক্তরা মেনে নিতে পারেননি। তিনি বর্তমান সরকারের কাছে অচিরেই মান্না হত্যার বিচারের জোর দাবি জানান। গতকাল বৃহস্পতিবার স্থানীয় আমিরচাঁন কমপ্লেক্সের স্কাই কুইন রেস্টুরেন্টে হবিগঞ্জ জেলা মান্না ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। হবিগঞ্জ জেলা মান্না ফাউন্ডেশনের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদের সভাপতিত্বে এবং সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক এসএম সুরুজ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মান্না ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা, জেলা জাপা’র সাধারণ সম্পাদক শংকর পাল, উপদেষ্টা হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর ভূইয়া বাবুল, শ্রম বিষয়ক সম্পাদক সুবিদপুর ইউপি চেয়ারম্যান মোঃ সজিব আলী। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক তারা মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, আছান আলী, এডভোকেট এম সাইফুল ইসলাম ফয়সল। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ফজলুর রহমান, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক চিন্ময় আচার্য্য, জেলা জাপা’র দপ্তর সম্পাদক এসএম লুৎফুর রহমান, মান্না ফাউন্ডেশনের হবিগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক আরফান মিয়া, ছাত্রলীগ নেতা সাকিব কাওছার, সবুজ মিয়া, সামছুল হক, এডভোকেট নূরুল আমীন শোয়েব, দৈনিক আজকের হবিগঞ্জ স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম কোহিনুর, সাদিকুর রহমান সুমন, দৈনিক লোকালয় বার্তা স্টাফ রিপোর্টার আব্দুর রাজ্জাক রাজু, আব্দুল খালেক, আব্দুল হান্নান, কাছুম আলী মেম্বার প্রমূখ। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রউফ।