পুলিশের জনবল ও যানবাহন বাড়ানো হচ্ছে
চুনারুঘাটে আইন শৃঙ্খলা সভায় সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ
চুনারুঘাট প্রতিনিধি ॥ সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, পুলিশের জনবল বাড়ানোসহ তাদের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও যানবাহন বাড়ানো হচ্ছে। ইতিমধ্যে পুলিশে রদবদল শুরু হয়েছে এবং যানবাহন ও জনবল বাড়ানোর বিষয়গুলো প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের সংকট দুরীকরণে কনস্টেবল ও এসআই নিয়োগ শুরু হয়েছে। বিদ্যুৎ প্রসঙ্গে তিনি বলেন, যে সমস্ত এলাকায় বিদ্যুত নেই সেসব এলাকায় বিদ্যুত পৌছে দেয়া হবে। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে চুনারুঘাট উপজেলা সভাকক্ষে আইন শৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আগামী ঈদ পর্যন্ত উপজেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য তিনি পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, ওসি ফারুক আহমেদ খান, সমাজ কল্যান মন্ত্রীর একান্ত সচিব মনীন্দ্র কিশোর মজুমদার, ব্যাক্তিগত সহকারী আনিছুর রহমান আনিছ,  পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন কাউছার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, বিশেষ টহল বাহিনীর ওসি এএফএম শাহিদুল হক,  ইউপি চেয়ারম্যান যথাক্রমে আবু তাহের, সৈয়দ লিয়াকত হাসান, আব্দুল লতিব, ফিরোজ মিয়া, আইয়ূব আলী মাষ্টার,আব্দুর রশিদ, সিরাজুল ইসলাম, শামছুজ্জামান শামিম, নুরুল মুমিন ফারুক, প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, সেক্রেটারী জামাল হোসেন লিটন, প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী হাছান আলী, এলজিইডির প্রকৌশলী মোঃ ফজলুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাসুদুল হাসান প্রমুখ। সভায় উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।