স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরের সুরমা চা বাগানের ২০নং এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ভোররাতে সেগুনসহ বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠভর্তি ডায়না আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই খায়রুজ্জামানের নেতৃত্বে ওইদিন সকাল ৫টায় উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ ঘনফুট মূল্যবান বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠসহ (সিলেট -ড-১১-০৩৩০) ডায়নাটি আটক করে। এ সময় চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।









