এস কে সাগর ॥ গতকাল মেরিট সোসাইটি অব বাংলাদেশ মশাজান শাখা আায়োজিত ইফতার পার্টি ও সিএনজি অটো রিক্সা বিতরণ অনুষ্ঠিত হয়। বিতরণ করেন পৈল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাহেব আলী। পাশে ছিলেন মেরিটের পরিচালক মোঃ নুরুল হক, এলাকার বিশিষ্ট মুরুব্বী মোঃ আবুল কালাম, মোঃ আঃ হেকিম, ফরশ মিয়া, মোঃ সাহেব আলী, মেরিটের ম্যানেজার আকরাম আলী প্রমূখ।









