বানিয়াচঙ্গ বন্ধু বীমা প্রকল্প গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের ইফতার মাহফিল গতকাল বৃস্পতিবার বানিয়াচঙ্গ সাংগঠনিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বানিয়াচঙ্গ সাংগঠনিক কার্যালয়ের এপিডি মোঃ আবুবক্কর রহমান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বন্ধু বীমা প্রকল্পের ঢাকা হেড অফিসের এসজেএমডি গাজী আবদূর রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বন্ধু বীমা প্রকল্পের এসইডি মোঃ কামাল হোসেন, বানিয়াচঙ্গ প্রেসক্লাব সভাপতি আখলাক হুসেইন খান খেলু, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ফুল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর রহমান, মহিউদ্দিন মিয়া, সাংবাদিক ফরহাদ হোসেন সুমন ও মোঃ মখলিছ মিয়া। বক্তব্য রাখেন প্রকল্পের বিএম আফজাল হোসেন, ইফতিয়ার আহমেদ, চিত্তরঞ্জন, আফজাল খান প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিকুর ইসলাম। বিজ্ঞপ্তি









