স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডাঃ আখতার উদ্দিন মুরাদ চোখের প্লাস্টিক সার্জারির জন্য উচ্চতর ডিগ্রী নিতে জার্মানী গেছেন। গত বুধবার তিনি জার্মানীর উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। সেখানে তিনি সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত রুর বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ নেবেন। আগামী ৩০ নভেম্বর তার দেশে আসার কথা।









