বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় বয়স ভিত্তিক খেলায় অংশগ্রহনের জন্য হবিগঞ্জ জেলা অনুর্ধ-১৪, ১৬ ও ১৮ ক্রিকেট দল গঠনের জন্য উন্মুক্ত বাচাইয়ের আয়োজন করা হয়েছে। উক্ত বাচাইয়ে অংশগ্রহন করতে ইচ্ছুক খেলোয়াড়দের আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে নাম তালিকাভুক্ত করার জন্য ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রশীদ এমরান সংবাদপত্রে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, বাচাইয়ের দিন ছবি ও বয়স প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।









