আজমিরীগঞ্জে মুক্তিযোদ্ধার বাড়িতে মাতলামী করার সময় এক ব্যক্তি আটক ॥ থানায় পুলিশের মামলা
অঞ্জন দেব, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে মদ খেয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে মাতলামী করার সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার মাঝরাতে আজমিরীগঞ্জের আজিমনগর লম্বা হাটির মৃত ওসমান মিয়ার পুত্র ছমির মিয়া মদ খেয়ে পার্শ্ববর্তী গ্রাম ইসলামনগরে মুক্তিযোদ্ধা দুলাল মিয়ার বাড়িতে মাতলামী করার সময় গোপন সূত্রে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার এএসআই লুৎফুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

শেষ পাতা