শায়েস্তাগঞ্জে যাত্রী উঠানামা নিয়ে সুপার গাড়ি ও ডাকসুর লোকজনের মধ্যে সংঘর্ষ
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে যাত্রী উঠানামা নিয়ে সুপার গাড়ি ও ডাকসুর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বিকেল ৩টায় যাত্রী উঠানামা নিয়ে প্রথমে দু’পক্ষের লোকজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ায়। এ সময় স্থানীয় লোকজন উভয়পক্ষকে বিষয়টি সামাজিকভাবে মিমাংসা করে দেবেন বলে সংঘর্ষ থেকে নিবৃত করেন। এ ঘটনার জের ধরে রাত প্রায় ৮টায় আবারো দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িত হয়। এতে শায়েস্তাগঞ্জের নিশাপট গ্রামের জলফু মিয়া ও সুপার গাড়ির চালক শহীদ আহত হয়। এ ঘটনায় উভয়পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

শেষ পাতা