হবিগঞ্জ পৌরসভাকে ডিজিটাল পৌরসভায় রূপান্তর করতে চান মেয়র প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। হবিগঞ্জ পৌরসভাকেও ডিজিটাল করতে হবে। এর জন্য প্রয়োজন সঠিক নেতৃত্বের। আগামী পৌরসভা নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হতে পারলে হবিগঞ্জ পৌরসভাকে অবশ্যই ডিজিটাল পৌরসভায় রূপান্তর করব। এর জন্য ছাত্রলীগের নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি গতকাল হবিগঞ্জ পৌরসভার ছাত্রলীগ ৮নং ওয়ার্ড শাখার  উদ্যোগে মোহনপুরে এক ইফতার মাহফিলে একথা বলেন। শফিকুর রহমান সুমনের সভাপতিত্বে ও ফয়সল আহমদ সাগরের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মরতুজ আলী, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সামছুল হুদা সামছু, সরদার সিরাজুল ইসলাম, আলহাজ্ব জিতু মিয়া, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি এম এ আজিজ  ইউনুছ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান শামীম, সাবেক সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাবেক ছাত্রলীগ নেতা মোতাহের হোসেন রিজু, শফিউল্লাহ, রকিবুল ইসলাম, স্বপন মিয়া, জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, সাধারণ সম্পাদক সাইফুল আলম রানা, এডভোকেট সোহেল, আব্দুল আওয়াল, আব্দুল মুহিত সরদার, শের আলী সরদার, জাবেদ আলী সরদার, আবু মিয়া সরদার, ফরিদ উদ্দিন, হারুন মিয়া, এডভোকেট সুজিত, এডভোকেট গৌরাঙ্গ কর, তৈয়ব আলী, জামাল মিয়া, কাজী ফুল মিয়া, মোস্তফা মিয়া, রমজান, প্রিন্স, সোহেল, ওয়াহেদ, তোহা, রনি, সাজিদ, সুমন, আব্দুর হামিদ, বাদল, সেলিম, তোফাজ্জুল, শামীম, মুকিত, রুবেল, বাদল মিয়া, সাইদুর। অনুষ্ঠানে ছাত্রলীগ নেতাকর্মীরা আসন্ন পৌরসভা নির্বাচনে মোতাচ্ছিরুল ইসলামের পক্ষে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি

শেষ পাতা