জাতীয় যুব জোটের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা জাসদ ও জেলা যুব জোটের যৌথ উদ্যোগে এক ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এমপি এডভোকেট আব্দুল মজিদ খান। অতিথি ছিলেন কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড হীরেন্দ্র দত্ত ও জেলা সাংবাদিক ফোরাম সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন। জেলা জাসদ সভাপতি মোহাম্মদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক জিএস শাকিল মোহাম্মদ, জেলা যুব জোট আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল, যুগ্ম আহবায়ক শাহ মোঃ আব্দুল কাইয়ুম, শফিউল আলম সেলিম, কামাল উদ্দিন প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি








